নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকাবাসীর বহু কাঙ্ক্ষিত ঈদগাঁয়ের উন্নয়নের চলমান কাজ মোস্তফা ভূইয়া ও ফারুক গংরা বন্ধ করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছন মদনপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গাজী এমএ সালাম।
চেয়ারম্যান গাজী এমএ সালাম জানান,কেওঢালা এলাকার দুই সমাজের এলাকাবাসীর দাবিতে মসজিদ কমিটির লোকজন নিয়ে মসজিদের নির্দিষ্ট জায়গায় ঈদগাঁয়ের কাজ শুরু করলে স্থানীয় ভূইয়া বাড়ী এলাকার মাদকাসক্ত মোস্তফা ভূইয়া ও ফারুক গংরা কাজে বাঁধা দেয়।পরবর্তীতে ধর্মীয় কাজে বাঁধা দিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকায় মিথ্যা অপপ্রচার করে।আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মাদকসেবি মোস্তফা ভূইয়া গংদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
























