মোঃমীমরাজ হোসেন রাহুলঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার বিকেলে (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বাবুরকান্দী যুবসমাজ এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
সনমান্দী ইউনিয়নের বাবুরকান্দী গ্রামের সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের নিয়ে গঠিত সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচ শুরু পূর্বে ভাষা শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
খেলায় সিনিয়র একাদশ জুনিয়র একাদশ দলকে ৬২ রানে হারিয়ে জয়লাভ করে।
উক্ত খেলায় বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আবু সিদ্দিক।
এই সময় উপস্থিত ছিলেন- এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রীড়ানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
























