মোঃ মাসুম বিল্লাহঃ-
গত ২৬/০২/২০২৩ তারিখ দুপুর অনুমান ১৩.০০ ঘটিকার সময় পূর্ব বিরোধের জের ধরিয়া বিবাদীদের কর্তৃক আঘাতের ভিকটিম মৃত আছলাম সানি (৪৫) ও শফিকুল ইসলাম রনি (২৫) স্বপ্ন মৃত্যুবরণ করে এবং সোনারগাও থানার মামলা নং-৪৫, তারিখ- ২৭/০২/২০২৩খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/ ৩০২/৩২৬/৩০৭/১১৪/১৪৯/৫০৬ (২) পেনাল কোড রুজু হয়।
বর্ণিত মামলাটি সোনারগাঁও থানায় রুজু হওয়ার পর পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার) মহোদয়ের নির্দেশক্রমে মামলার ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সহ একটি আভিযানিক দল গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ জেলায় সাড়াশি অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থেকে মোঃ মামুন (৩০), পিতা- মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। তাহাকে জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত ঘটনাটি সে সহ এজাহার নামীয় অন্যান্যদের সহযোগীতায় ঘটনাটি সংগঠিত করেছে বলে স্বীকার করে। মামলার অন্যান্য আসামীদের ধৃত করার জন্য জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে কোন অগ্রগতি থাকলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
























