সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সভা ও দোয়া ইফতারের আয়োজন করা হয়েছে। শুক্রবার ৩১মার্চ বিকেলে ইউনিয়নের ধন্দীর বাজারে এ আয়োজন করা হয়।
কর্মী সভায় নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেওয়ান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ – ৩ আসনের মাননীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা এমপি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য, নোয়াগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন সেচ্চাসেবকপার্টির সাধারণ সম্পাদক রিয়াদ হাসান ফকির, নোয়াগাঁও ইউনিয়ন জাপা সভাপতি শাহিন মোল্লাহ ও জাপা নেতা আব্দুল কাইয়ুম,জাতীয় পার্টির নেতা ফজলুল হক মনি, বারদি ইউনিয়ন জাপার সাঃ সম্পাদক মো: জাকির সরকার, ৪ নং ওয়ার্ডের মেম্বার মো: জহিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের মেম্বার সাকিব হাসান জয় মেম্বার, নাছিমা বেগম মেম্বার, মিনারা খাতুন মেম্বার, জায়েদা মেম্বার, জাপা নেতা মাইনুদ্দিন ভূইয়া, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার, মো: শাহ আলম, তাহের ফকির, শহীদ সরদার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে নোয়াগাঁও ইউনিয়ন ১নং ওয়ার্ডের অবসর প্রাপ্ত সার্জেন্ট আনিসুর রহমান ভূইয়াকে সভাপতি ও আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক ও রিয়াদ হাসান ফকিরকে সাংগঠনিক সম্পাদক করে জাপার নতুন কমিটি ঘোষণা করা হয়।
পরে দোয়া শেষে ৪’শত জনকে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
























