মোঃ সায়েম উদ্দিন মুসা, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জনের শিক্ষার্থীর মধ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
গত রবিবার ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, ২০১৫-১৬ সেশনের ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে এস.এম ইসমাইল হোসেন,সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম,মানবিকী অনুষদ থেকে ইংরেজি বিভাগের সিমা রায়, আইন অনুষদ থেকে সুলতানা আঞ্জুম।



















