নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী ইলিয়াসকে ২০ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। রবিবার (৭ই মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নয়াপুর দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ইলিয়াস নয়াপুর দক্ষিণ পাড়ার বিল্লাল মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার জানান, ইলিয়াস সোনারগাঁয়ে কুখ্যাত এক গাঁজা ব্যবসায়ী।এলাকায় সে দীর্ঘদিন ধরনে গাঁজা বিক্রি করছে।তাকে ধরতে অনেক অভিযান পরিচালনা করেছি ধরতে পারিনি। আজ সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করি।
এই বিষয়ে ওসি মাহাবুব আলম জানান, আটককৃত
গাঁজা ব্যবসায়ী ইলিয়াসকে থানায় আনা হয়েছে তার বিরুদ্ধে মাদক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
























