মুরাদুজ্জামান, জামালপুর সদর প্রতিনিধি:
জামালপুরে গরু চুরি করে পালানোর সময় খালের পানিতে ডুবে এক চোর মারা গেছে। আহত হয়েছে আরো একজন। গত ১২ মে শুক্রবার রাতে মাদারগঞ্জের মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক জানান, গতরাতে মহিষবাথান এলাকায় গরু চুরি করে ট্রাকে পালানোর সময় গ্রামের লোকজন ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি গাছের সাথে ধাক্কা লাগে। ট্রাক থেকে নেমে খালের পানিতে লাফ দিলে সেখানেই ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই চোরের মৃতদেহ এবং আহত ট্রাক চালক মুকুলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি ট্রাক চালক মুকুল রাজশাহীর তানোর উপজেলার নবনব গ্রামের জব্বার আলীর পুত্র। বর্তমানে সে ময়মনসিংহের ভালুকায় ভাড়া বাসায় থাকেন। এ সময় পুলিশ চুরির কাজে ব্যবহৃত ট্রাক ও দুটি গরু উদ্ধার করেছে।
























