পবা প্রতিবেদক:
পবা উপজেলার কাটাখালি পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১২ ই জুন) বিকেলে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। কাটাখালি পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ জুহুরুল আলম রিপন এর সঞ্চালনায় কাটাখালি পৌর সভার মেয়র (ভারপ্রাপ্ত) আনোয়ার সাদাত নান্নু,রাজশাহী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ আলি,কাটাখালি পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম, কাটাখালি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পবা উপজেলা ছাত্র লীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু, কাটাখালি পৌরসভা ছাত্রলীগের সভাপতি সজল, সাধারণ সম্পাদক শাকিল সহ আরো উপস্থিত ছিলেন সহযোগী সংগঠনের নেতাকর্মী ।
স্মরণ সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ শহীদ সকলের জন্য ও কাটাখালি পৌরসভার সকল প্রয়াত নেতাদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
























