নিজস্ব প্রতিবেদক:
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুঁশি। ঈদুল আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র পক্ষ থেকে কাঁচপুরবাসী ও সোনারগাঁবাসীর সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন কাঁচপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূইয়া।
তিনি জানান সোনারগাঁ ও কাঁচপুরবাসীর সর্বস্তরের সবাইকে তথা সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
ত্যাগের মাধ্যমে আমাদের অন্তরকে শুদ্ধ করতে হবে এবং প্রতিটি বিষয়ে ত্যাগের মানসিকতা জাগ্রত করতে হবে। আসুন সকলে একে অপরের সুখে দুঃখে পাশে থাকি এবং সুন্দর সমাজ গড়তে একতাবদ্ধ থাকি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে জানাই ঈদ মোবারক’।
























