যশোর জেলা প্রতিনিধি মনিরুজ্জামন মনির :
বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ মোট ৭জন নিহত হয়েছে। আজ শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের তেঁতুলতলা বাজারে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব(২৭), মাহিমা(৭০), ইমরান(২৭), হাসান (২), হোসেন(২০), খাদিজা(৭), রহিমা(৩০)।
তবে তাদের মধ্যে রয়েছে ৫ জন একই পরিবারের সদস্য। এককই পরিবারের সদস্যরা হচ্ছেন যশোর বাঘারপাড়া উপজেলার জাদব পুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
























