মুরাদুজ্জামান, জামালপুর সদর প্রতিনিধি:
জামালপুর শহরের দেউর পাড় চন্দ্রায়
আলেয়া গার্ডেনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বৃক্ষমেলা ৷ আজ বুধবার (১২ জুলাই) দুপুরে বৃক্ষমেলা শুভ উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
এ সময় উপস্থিত ছিলেন আলেয়া গার্ডেনের সত্ত্বাধিকারী মিসেস আলেয়া আজম,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নারায়ন চন্দ পাল রানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন,পৌর আওয়ামী লীগের সদস্য ও জামালপুর কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিএম রাজন প্রমূখ।
মেলার থাকছে গ্রামীণমেলা , ঐতিহ্যবাহী পুতুল নাচ , খাবার ও চায়ের স্টল , দেশি-বিদেশী ফলজ-বনজ-ঔষধী ও সৌন্দর্য্যবর্ধক ৩০০ প্রজাতির গাছের বিপুল সমারোহ । বৃক্ষমেলা সকাল ১১ টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ সহ বৃক্ষমেলায় আগত সকল দর্শনার্থীরা।
























