যশোর জেলা প্রতিনিধি :
ব্যাটারি চালিত রিক্স-ভ্যান আটক বন্ধ করার দাবিতে যশোর প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং গণমিছিল হয়েছে।
আজ দুপুর ১২ টায় যশোরে ব্যাটারি চালিত রিক্স-ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ করা হয়। সমাবেশে রিক্সা চালকদের দাবি হচ্ছে ব্যাটারি চালিত যানবহন আটক বন্ধ করতে হবে। অবিলম্বে বিআরটিএ থেকে লাইসেন্সেরও দাবি করেন তারা।
সমাবেশে বক্তরা বলেন, অনেকে পরিবার চালানোর জন্য বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যাটারি চালিত রিক্সা কিনেছে। এখন এ রিক্সা বন্ধ করে দিলে তাদের পরিবার নিয়ে মরা ছাড়া কোন উপায় থাকবে না। এদিকে এনজিওর টাকাও বা কি করে দিবে। তাদের দাবি হটাৎ করে পৌরসভা ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে পারে না। বন্ধ করার আগে তাদের জন্য বিকল্প কোন ব্যবস্থা করতে হবে। তাদের দাবি যশোর জেলার মহাসড়কে ইজিবাইক চালানো নিষেধ থাকলেও নিয়মিত ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ জানচলাচল করছে। এগুলোর উপর কোন প্রতিক্রিয়া নেই। শুধু রিক্সা চালোকদের পেটে লাথি মারতে পারে।
সমাবেশে বক্তব্য দেন আমিনুর রহমান হিরু, যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুন অর-রশিদ ফুলু এবং ব্যাটারি চালিত রিক্স-ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল জলিল প্রমুখ।
উপস্থিত ছিলেন, রিক্সা চালক নীল গঞ্জের ফিরোজ, সিটি কলেজ পাড়ার আজাদ, সেখাটির আব্দুল হাসেম এবং বাহাদুর পুর গ্রামের আসিকুর রহমান প্রমুখ।
আগামী দিনে এ দাবী আদায়ের লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে বলেও জানান এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সকল রিক্সা শ্রমিকদের সাথে থাকবেন বলেও জানান তারা।
























