সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে।আজ মঙ্গলবার দুপুরে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় সৈয়দপুর তালুকদার ফুড এন্ড বেভারিজ প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১১ ও সিপিএসসি মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন,অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে অন্যত্র তৈরিকৃত খাদ্য পণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরী বলে বাজারজাত করে তাছাড়া প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
এসময় সহযোগিতা করেন ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন রবিন ও সোনারগাঁ থানা পুলিশ।
























