ইমলাক হোসেন, ক্যাম্পাস (ঢাকা কলেজ) প্রতিনিধি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সরকারি সাত (০৭) কলেজের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ ইউসুফ।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত (০৭) কলেজের একাডেমিক কার্যক্রমের সুবিধার জন্য প্রফেসর জনাব মোহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ ঢাকা কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ বলেন, “আমি সাত কলেজের অগ্রগতি,শিক্ষার মানোন্নয়নে এবং সংকট নিরসনে কাজ করব।”
উল্লেখ, প্রচলিত শিক্ষার বাইরে গবেষণাধর্মী শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরনো সাতটি (০৭) সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়।
কলেজ সাতটি (০৭) হলো;
ঢাকা কলেজ,ইডেন মহিলা কলেজ,
সরকারি তিতুমীর কলেজ, বাঙলা কলেজ,
সরকারি কবি নজরুল কলেজ
সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
























