মাসুদ হাসান:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নওমুসলিম হাফেজ মিয়া(২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে কাঁচপুরের ঢাকা- সিলেট রোডে অজ্ঞাত এক কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওমুসলিম হাফেজ মিয়া মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চন্দনপুর গ্রামের মৃত নিরঞ্জন দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়ককের কাঁচপুর ব্রিজের সিলেট গামী লেনে অজ্ঞাত এক কাভার্ড ভ্যান যুবককে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।পরে হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে লাশ থানায় নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানা ওসি রেজাউল হক জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।অজ্ঞাত কাভার্ড ভ্যানকে সনাক্ত করার চেষ্টা চলছে।লাশ পরিবারের কাছে রাতে হস্তান্তর করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন।
























