জাকির হোসেন,শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল।
বুধবার সকালে যশোরের কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর বিজিবি মহাপরিচালক কাশিপুরের স্থানীয় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পরে তিনি বেনাপোল আইসিপি ও পুটখালী সীমান্ত পরিদর্শন করেন।বেনাপোল আইসিপিতে পৌঁছালে বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
বিজিবি মহাপরিচালক সেখানে উপস্থিত সব পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এরপর বেনাপোল আইসিপিতে বিজিবির দর্শক গ্যালারি ও ব্যাগেজ- লাগেজ স্ক্যানার এবং ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। তারপর খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীন পুটখালী বিওপি এবং চরের মাঠ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
এসময় বিজিবি মহাপরিচালকের সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (এডিজি অপস এন্ড ট্রেনিং), ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন,(ব্যুরো চিফ) বিএসবি,ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ,খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএস টু ডিজি বিজিবি, লেফটেন্যান্ট কর্ণেল মাসুদ পারভেজ রানা,পরিচালক (পরিকল্পনা), সদর দপ্তর বিজিবি,ক্যাপ্টেন মাজেদুল আলম পৃথু, যশোর রিজিয়ন,সেক্টর, ব্যাটালিয়নের কর্মকর্তাবৃন্দ।
























