নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিগত ১০ বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। আজ বৃহস্পতিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা ঈশাখা রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তাঁর আমলে এলাকায় হওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
তিনি বলেন, ৮০টি ছোট বড় সেতু নির্মাণ কাজ সম্পন্ন,শিক্ষা খাতে ৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজ, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও এমপিওভূক্ত মাদ্রাসাসহ ৪২ টি ভবন উদ্ধমুখী ও নিম্নমুখী নির্মাণ কাজ সম্পন্ন,প্রায় ৬৫টি বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ, ৫০টি শহীদ মিনার নির্মাণ, ৩০টি স্কুলের মাঠে মাটি ভরাট, সকল বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন এবং মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন,বারদী ইউনিয়নের মেঘনা নদী বেষ্টিত যোগাযোগ বিছিন্ন নুনেরটেক দ্বীপটিতে ২৪ কোটি টাকা ব্যয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ঘরে ঘরে শতভাগ বিদুৎ সংযোগ প্রদান,বহুমুখী উন্নয়নে ৮০টি কবরস্থানে লাশ ঘর নির্মাণ, ২ হাজার এর অধিক স্ট্রীট লাইট, সোলার প্যানেল স্থাপন, বিশুদ্ধ পানি সরবারহ,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত করণ ও নতুন ভবন নির্মাণ,সোনারগাঁও পৌর এলাকায় ঘরে ঘরে বিরুদ্ধ পানি সরবারাহের জন্য ৩টি ওভার হেডট্যাংক স্থাপন, বাস্তবায়নের কথা বলা হয়। সংসদ সদস্যের দাবি, বিগত নির্বাচনের সময় ইশতেহারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ৮৫ শতাংশ কাজ তিনি বাস্তবায়ন করেছেন।
সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির
যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,জাবেদ রায়হান জয় ও প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
























