আশিকুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ মে) দুপুরে তাদের নাটোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামায়াতে ইসলামী নাটোর জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলার সহকারী সেক্রেটারি এ্যাড. মাসুদ রানা, ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রাব্বানী, আসলাম হোসেন, সেন্টু খামারু, মোশারফ হোসেন, নয়ন আলী, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, আফতাব হোসেন, শরিফুল ইসলাম, আব্দুল হাকিম, নাহিদ আলী, ফাদ্দেছ প্রামাণিক, লাল মোহাম্মদ, সেন্টু প্রামাণিক, আইনুল হক, সজিব আহমেদ, আবু রায়হান।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জামায়াত-শিবিরের গোপন বৈঠকের কথা জানতে পারে । পরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান চালিয়ে ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
























