রমজান শেখ (স্বপন), জামালপুর সংবাদদাতা:
আজ বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৯০ সালের এই দিনে প্রথম বারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারবাহিকতায় এবারও বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করতে যাচ্ছে।
“অন্তর্ভুক্তিমুলক উপাও ব্যবহার করি,সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে
সারাদেশের মতো জামালপুরেও বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় পরিবার পরিকল্পনা জামালপুরের উপ পরিচালক মোঃ আলী আমজাদ দপ্তরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতেষ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মাছুদ আনোয়ার, উপস্থিত ছিলেন জে সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুল হক।
বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু বিজন কুমার চন্দ, জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন প্রমূখ।
























