সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গঙ্গাবাসী অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়।
সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের গভণিংবডির সভাপতি ফারজানা রহমান।
সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুহিবুর রহমান ও শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ ভিকু মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছিদ্দিক মোল্লা, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।
এসময় সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
























