আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় তিনবিঘা করিডোর চেকপোস্টে বিজিবি এর হাতে মানব পাচারকারী আটক হয়েছে।
জানা যায়, ২ ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রোববার সকালে সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিন বিঘা করিডোর চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্য কর্তৃক নিয়মিত তল্লাশী চলাকালে সন্দেহজনক ভাবে ২জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারে মোঃ জয়নাল আবেদীন (৩৫), (মানব পাচারকারী) পিতাঃ আজিজুল হক, গ্রামঃ শালদলী, থানাঃ পাটগ্রাম, জেলাঃ লালমনিহাট সে শ্রী ধ্রুব (১৭), পিতাঃ শ্রী দীপক, গ্রামঃ কননাই, পোস্টঃ হাবিপবি, থানা+জেলাঃ দিনাজপুর। শ্রী ধ্রুবকে বিশহাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পাচার করার জন্য নিয়ে আসে এবং বিজিবি কর্তৃক চেকপোস্টে আটক হয়।
উক্ত আসামীদ্বকে পাটগ্রাম থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
























