দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে এক তরুণী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ।
শুক্রবার দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকার ১৩ তলা ‘বর্ণালী টাওয়ার’ থেকে পড়ে তিনি আত্মহত্যা করেন বলে স্থানীয়দের বরাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান ।
মৃত ওই তরুণীর বয়স ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা বলেছেন, বেলা ১টার দিকে বহুতল ভবনটির ছাদে উঠে ওই তরুণী লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। পরে মরদেহ দেখতে ভিড় জমান লোকজন। তবে কেউ তাকে চিনতে পারেনি।
ওসি শফিকুল বলেন, “তরুণীর আত্মাহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মেয়েটি কি কারণে এই ভবনটির ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তা তদন্ত করা হচ্ছে।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে ।
























