দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদি বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর টাউনহল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সাধারণ জনগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টাউনহলের সমাবেশস্থলে জড়ো হন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক; ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ ইত্যাদি স্লোগান দেন।
এসময় বিক্ষোভকারীরা ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের ঘোষণা দেন । অনতিবিলম্বে ফিলিস্তিনে এ গণহত্যা বন্ধ করতে হুশিয়ার করেন । এ সময় বক্তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয় ।
























