সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহি যানবাহনে তল্লাশি চালিয়ে ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মামুন মিয়া (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকাগামী লেনে মোটরসাইকেলে তল্লাশি করে তাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রের্প্তাকৃত মামুন মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত মামুন মিয়াকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। এসময় ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলযোগে ৭ হাজার ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা যাওয়ার পথে মাদক কারবারী মামুন মিয়াকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
























