মনিরুজ্জামান মনির, যশোর প্রতিনিধি:
যশোর জেলার সদর উপজেলার উপশহর ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপশহর প্রগতি আদ্রর্শ মাদ্রসায় জামায়াতে ইসলামীর আয়োজনে এ অনুষ্টান হয়।
অনুষ্ঠানে উপশহর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন যশোর জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন, বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি কল্যাণ মুলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখার মাধ্যমে সৎ, আল্লাহভীরু লোকদের ক্ষমতায় আনতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর শহর আমির অধ্যাপক শামসুজ্জামান এবং সেক্রেটারি ইমরান হোসেন। সমাবেশে উপস্থিত ছিলেন,
শহর কর্মপরিষদ সদস্য শাহিনুজ্জামান, শহর ওলামা সভাপতি, মাওলানা তৌহিদুর রহমান, শিক্ষক মাহবুবুর রহমান, মাসুদুর রহমান, ইকবাল হুসাইন, এবং কুতুব উদ্দিনপ্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাও মফিজুর রহমান।
























