আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট পৌরসভাস্থ গোশালা বাজার সংলগ্ন হানিফ পাগলার মোড়ে পরেশ হেয়ার কাটিং সেলুনে চুল কাটার সময় কথা বলার এক পর্যায়ে নরসুন্দর পরেশ চন্দ্রশীল(৬৯) ও বিষ্ণু চন্দ্রশীল (৩৫) প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করে বলেন তোমাদের নবী ৯-১০ বছরের মেয়েকে বিয়ে করেছে, শিবলিঙ্গ দিয়ে কাবা ঘর বানানো হয়েছে।
এধরণের কটুক্তির অভিযোগে উত্তেজিত জনতা তাদের দুজনকে মারধর করে এবং সেলুনের মধ্যে আটকে রেখে সদর থানা পুলিশকে খবর দেয়। বর্ণিত ব্যক্তিদ্বয় বাবা ও ছেলে ইসকন পন্থী বলে জানা গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
এ সময় খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
























