আরিফ হোসাইন,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদ সদর উপজেলার কুমড়োবাড়িয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের বাসিন্দা মোছা রাবেয়া খাতুন ওরফে আবেজান নেছার জমি জোর করে দখল করে নিয়েছে ১। ফরির মন্ডল পিতা মৃত কাদু মন্ডল ২।আনিচুর রহমান পিতা: ফকির মন্ডল ৩। তারাচাঁদ পিতা : মৃত মোফাজ্জল সবার বাড়ি ধোপাবিলা গ্রামের বার কোদালিয়াপাড়ায় এই ঝামেলা নিয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন মোছা রাবেয়া খাতুন ছেলে মো: আব্দুল মুত্তালিব
মো:আব্দুল মুত্তালিব জানান, আমার মা পৈতৃক সূত্রে সর্বমোট ১৮৩ শতক জমি পায়, সকল জমির দলিল আমাদের কাছে আছে ১৮৩ শতকের মধ্য ৪ দাগে সর্বমোট ১৫৩ শতক জমি বিবাদীরা যবরদখল করে দীর্ঘদিন ভোগ করে আসছে, যারা এই জমির কোন শরীক না। আমার মা পৈতূক সূত্রে এই জমির মালিক যা ঝিনাইদহ থানার অন্তর্গত ৬৭ নং ধোপাবিলা মৌজার হাল খং ৮৬৮,১০২৬,৬৮,৮২১১০২,২০৪,৫৫০,৩২৫ ও ৩২৪ যারা হাল দাগ নং ২৩২,১৭৪৮,২৩১,২৩১,১৭৪৮,১৭৪৮,১৭৪৮,২১৯৫ ও ২৪৩ সর্বমোট ১৮৩ শতক জমির মধ্যে ১৫৯ শতক জমির মালিক আামর মা মোছা: রাবেয়া খাতুন ওরফে আবেজান নেছা। উক্ত জমি সংক্রান্ত একটি দেওয়ানী মামলা করা হয়। মামলার নং ৯৮৫/২১ উক্ত মামলায় বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় ঘোষণা করেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করিয়া এখনো পর্যন্ত জোর দখল করে আমাদেরকে জমিতে যেতে দিচ্ছে না। আদালতের রায় হওয়ার পর আমরা জমিতে চাষাবাদ করার জন্য পাটের বীজ বপন করি, সেই জমিতে ট্রাক্টর দিয়ে সকল ফসল নষ্ট করে দেয়, বিবাদীগণ, তাতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়। আমি ও আমার ভাগিনা এই কাজে বাধা দিতে গেলে, আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারার জন্য ছুটে আসে এলাকার লোকজন তাদেরকে ঠেকিয়ে দেয় এবং এই জমিতে আমরা যদি আবার যাই, তাহলে আমাদেরকে হত্যা করার হুমকি দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই জমি তারা দীর্ঘ দিন ভোগ দখল করে আসছে, আমাদের নানান ভাবে ভয় ভীতি দেখিয়েছে এখন আদালতে আমাদের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তার জোর দখল করে আমাদের জমিতে যেতে দিচ্ছে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তারা এলাকায় নানানভাবে প্রভাব সৃষ্টি করেছে, এখনো একইভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছে। ফকির মন্ডল ও তার ছেলে আনিচুর রহমান সাবেক দুই দাগ ১০১২, ১০১৩ মোট ৬৫ শতক এবং সাবেক ৬০৭ দাগে ৪৩ শতক দখল করেছে ও তারাচাঁদ সাবেক ৬০৩ দাগে ৪৫ শতক জমি দখল করে ভোগ করছে, তারা এই জমির মালিক না হওয়া সত্ত্বেও আদালতের আইন অমান্য করে, তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন হয়রানি মূলক মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে, এই দেশে কি সুষ্ঠু বিচার পাব না, দখলদাররা সারা জীবন নিরীহ মানুষদের উপর জুলুম করে যাবে আমি আইনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের কাছে সুষ্ঠু বিচার চাই দখলদারদের হাত থেকে বাঁচতে চাই।
বিবাদীগনের সাথে যোগাযোগ করলে তারা কোন ভাবে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসেনি। তবে ফকির মন্ডলের জামাইয়ের সাথে কথা বললে তিনি জানান, রায় একতরফা হয়েছে।
























