আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন ও পানি বন্দী গরীব অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার দুপুরে বিএ- ৪৫২৯ মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি,এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার রংপুর, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলাধীন করিম উদ্দিন অডিটোরিয়ামে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন শেষে হাতীবান্ধা উপজেলাধীন সিংগীমারী ইউনিয়ের ধুবনী এলাকায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন এবং পানি বন্দী গরীব অসহায় পরিবারকে ত্রান সামগ্রী চাল, ডাল, লবন, চিনি বিতরন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, এএফডব্লিউসি, পিএসসি, জি, কমান্ডার, ৬৬ আর্টিঃ ব্রিগেড, কর্নেল মোঃ এমদাদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিসি, পিএসসি, জি কর্নেল স্টাফ ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর সেনানিবাস, লেঃ কর্নেল মোঃ রাকিব আহমেদ, পিএসসি অধিনায়ক ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও হাতিবান্ধা উপজেলা ইউএনও মোঃ শামীম মিঞা।
ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন ও ত্রান বিতরণ শেষে জিওসি বলেন, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কাজে সহযোগিতা করবেন।
























