সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্যাসিবাদ আওয়ামীলীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূতিতে বিজয় র্যালী বের করা হয়।
মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ বিজয় র্যালী বের করা হয়। র্যালীতে সোনারগাঁ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাস করে।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
























