সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থানের ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদ সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি।
মঙ্গলবার সকালে জামপুর ইউনিয়নের বস্তুল এলাকা থেকে তালতলা পর্যন্ত এ র্যালী প্রদক্ষিণ করে৷
সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ- আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নেতৃত্বে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ওসমান মিয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, সোনারগাঁ উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ রুহুল আমীন,জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন আ:লতিফ, মো. তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আঃ রহিম প্রমুখ।
এসময় সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিজয় র্যালীতে অংশ নেন।
নারায়ণগঞ্জ- ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বলেন, ফ্যাসিবাদ হাসিনার পতন না হলে ছাত্র, জনতা ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের অত্যাচার সহ্য করতে হতো। হাসিনা পতনের এক বছর আজ। হাসিনা গণহত্যা করে পালিয়ে গেলেও ফ্যাসিবাদদের ষড়যন্ত্র শেষ হয়নি। সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
























