জামালপুর প্রতিনিধি:
জামালপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীররাতে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হলিজাটা গ্রামে মুন মিথি ফিলিং স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামের শাহিনুর ইসলাম। ময়মনসিংহের ফুলবাড়িয়ার জয়পুর গ্রামের জালাল উদ্দিন, টাঙ্গাইলের আকুরটাকুরপাড়ার সুশান্ত পাল, -মাকরকুল গ্রামের তোফাজ্জল হোসেন, মির্জাপুর বাইপাস রোডের ছানোয়ার হোসেন, ঘাটাইল কাচড়া গ্রামের বেল্লাল হোসেন ও মধুপুরের গাছাবাড়ী গ্রামের সজীব মিয়া।
সদর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিক জানান,
এ সময় তাদেররকাছ থেকে জুয়াা খেলার সরঞ্জাম,নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
সদর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিক আরও জানান,
জুয়া আইনে মামলা দায়ের করার পর শুক্রবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
























