যশোর প্রতিনিধি:
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণের ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছে।
সোমবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নিদের্শনায় ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি হতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের ট্রাক তল্লাশীর করে অবৈধ ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ০২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি, কার্গো ট্রাক ০১টি এবং ৭৪৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার ৯৩০টাকা।
আটককৃতরা হলেন – শার্শা উপজেলার নামাজ গ্রামের বাবুল’র ছেলে চালক ও হেলপার বিল্লাল (৩২), মাগুরা জেলার কলেজ পড়ার নাদের মোল্লার ছেলে আ.মালেক (৪৬), মাগুরা জেলার শিবরামপুর গ্রামের শুশান্ত কর্মকার ছেলে অন্তর কর্মকার (২৯)। আটককৃতদের চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
























