রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:-
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দীঘিবরাবো, আড়িয়াবো, গন্ধর্বপুর, মুড়াপাড়া ইউনিয়নের উপজেলা সদর, মুড়াপাড়া বাজার পূজামন্ডপ, বানিয়াদী পূজামন্ডপ, ভুলতা ইউনিয়নের দিঘীরপাড় পূজামন্ডপ ও ভুলতা পূজামন্ডপ পরিদর্শন করেন পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু ও জেলা বি, এন,পির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, মুড়াপাড়ার কৃতি সন্তান যার পূর্ব পুরুষ যিনি এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন মজিবুর রহমান ভুইয়া সাহেব, আমরা কি মুড়াপাড়াবাসী হিসাবে আপনারা কি চান মুড়াপাড়াতে আবার এমপি হউক। যদি মুড়াপাড়া এমপি হয় তাইলে কি মুড়াপাড়াবাসি বাধাগ্রস্ত হবে নাকি যদি মুড়াপাড়ার সন্তান এমপি হয় তাইলে মুুড়াপাড়ার কোন কাজ বাকি থাকবে লনা। ঘুম থেকে উঠে মুড়াপাড়ার সন্তান এম,পি এবং মুড়াপাড়ার মানুষ এর গর্ব, আমরা সবাই আজকে ওয়াদা করতে চাই মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়াকে এমপি বানাবো বিপুল ভোটে জয় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার হিন্দু ভাই বোনদের কে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা নির্ভয়ে আনন্দ উৎসব করুন জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে।
এসময় উপস্থিত ছিলেন : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠিনক সম্পাদক বাকির হোসেন, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, সদস্য সচিব বাবুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের হাফিজুর রহমান, সোহেল ভুইয়া, একে বাবু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, কামাল হোসেন, আরিফুজ্জামান ইমানসহ আরো অনেকে।
























