আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুরী ইউনিয়নে একটি প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে ভুটিয়া মঙ্গল এলাকায় শরীফুল ইসলামের নিজবাড়ীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০ জুলাই (সোমবার) দুপুরে তার লিখিত বক্তব্যে বলেন, আমার মামাতো ভাই আনিসুর রহমান প্রায় ৬ মাস আগে তার অসুস্থ্য স্ত্রীর চিকিৎসার জন্য আমার কাছ থেকে এক মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে নগদ এক লক্ষ টাকা ধার নেয়। পরর্বতীতে নিদ্ধারিত সময়ে টাকা ফেরত না দিলে সম্প্রতি উক্ত পাওনা টাকা চাইতে গেলে সে টাকা নেয়ার কথা অস্বীকার করে আমাকে মাদক ব্যবসায়ীর অপবাদ দিয়ে সামাজিক গণমাধ্যমে আমার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে এবং সমাজে আমার মান-সম্মান ক্ষুন্ন করে ও হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে শরীফুল ইসলাম তার নিজ বাড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত মিথ্যা সংবাদের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
























