সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ইয়ানবী নামেট এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গত সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে রাতে ওই যুবককে রাতে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় মসজিদের ক্যাশিয়ার ওমর ফারুক মঙ্গলবার সকাল বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবক ইয়ানবী (৩২) তিনি বরাবো ভড়ভিটা এলাকার মনজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ানবী নামের ওই যুবক গত সোমবার বিকেলে মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি কোরআন শরীফ ফ্লোরে ফেলে পায়ের তলায় রেখে অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় লোকজন তাঁকে সনাক্ত করেন। পরে তাকে আটক করা হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, ওই যুবক মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। তবে তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি মহাম্মদ আবদুল বারিক বলেন, কোরআন অবমাননার দায়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
























