মোঃ আসাদুর রহমান শিমু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
চলমান করোনা ভাইরাসের কারণে লকডাউনে ক্ষতিগ্রস্থ ভাসমান,স্বল্প আয়ের শ্রমজীবি শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম রেলস্টেশন সংলগ্ন এসএস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে বেসরকারি সংস্থা ডিভাইন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই খাদ্য সামগ্রি দেয়া।
এসময় উপস্থিত ছিলেন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রভাষক আব্দুল কাদের, এসএস ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক এসকে শফিকুল ইসলাম,স্থানীয় মেম্বার আলমগীর কবির, ডিভাইন কেয়ার ফাউন্ডেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা কনিকা রাণী সরকার প্রমুখ।
কুড়িগ্রাম রেল স্টেশন এবং এর আশে পাশে ভাসমান, স্বল্প আয়ের শ্রমজীবিদের চাল, ডাল, আলু, তেল, এবং সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
























