ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে । ১৯ মে দুপুরে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে এ মানব বন্ধনের আয়োজন করা হয় । এ সময় সাংবাদিকবৃন্দ প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে কোন শর্ত ছাড়াই মুক্তি প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান । পাশাপাশি রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান । চরাঞ্চল মডেল প্রেস ক্লাব এর সিনিয়র সহ সভাপতি শেখ মোহাম্মদ হোসেন আলী সাংবাদিক রোজিনা ইসলামের উপর বিকৃত আচরনকারী স্বাস্থ্য বিভাগের উপ সচিব কাজী জেবুন্নেছার করা সমালোচনা করেন এবং তার সম্পদের সঠিক হিসাব করে আইনের আওতাই নিয়ে আসার দাবী জানান । সাধারন সম্পাদক সেলীনা কবির সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবী জানিয়ে বলেন,যুগে যুগে কলম সৈনিকদের দমিয়ে রাখা সম্ভব হয় নি,এবারো সম্ভব হবে না । জন মানুষের অধিকার আদায়ে রোজিনাদের আটকিয়ে রাখা যায় নি ভবিষ্যতেও যাবে না । চরাঞ্চল মডেল প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মাহবুবুল আলম তার বক্তবে বলেন,একজন নারীর প্রতি এমন আচরণ আমাদের কারো ই কাম্য নয় । সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি রোজিনা ইসলামের মুক্তির প্রত্যাশা ব্যক্ত করেন । এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন চরাঞ্চল মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার,তথ্য ও গবেষনা সম্পাদক দেলোয়ার হোসেন রাজিব,সাংবাদিক আবু সাঈদ,মোস্তফা হোসেন,লতিফুল হাসান মাসুদ,সুহানুর রহমান,রাতুল আহাম্মদ,ইসলামাইল শাকিল সহ অনেকে ।
























