এম.এম মিজানুর রহমান রাজ,ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধিঃ
ডামুড্যার ধানকাঠি ইউনিয়নের বাহেরচর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে অনশন করছেন প্রেমিকা। প্রেমিকা আসার পর থেকেই পলাতক প্রেমিক সাগর সরদার।
জানা যায়, ওই গ্রামের মিজান সরদারের ছেলে গার্মেন্টস শ্রমিক সাগর সরদারের সঙ্গে বছর খানেক আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণীর বাড়ির একটি রুমে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তরুণীর বাবা ও এলাকাবাসী।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রশিদ ব্যাপারী, সোবাহান মাদবর, হাবি সরদার, মিন্টু ফরাজী প্রমুখের উপস্থিতিতে বুধবার আনুষ্ঠানিকভাবে ওই তরুণীকে বিয়ে করবে এই শর্তে সাগরকে ছেড়ে দেন তারা। কিন্তু তারপর সাগর পলাতক ও মোবাইল ফোন বন্ধ রয়েছে।
























