মৌলভীবাজার প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২১ জন।রোববার (৪ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ৪৪ টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৭ শতাংশ।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। মোট সুস্থ হয়েছেন ২৭১৮ জন।নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে বড়লেখার ১ জন, রাজনগরের ৬ জন, কমলগঞ্জের ২ জন, জুড়ীর ৩ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৯ জন।
























