মেহেদী হাসান,জামালপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখা সদস্যের সাথে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ৩০ জুলাই) সন্ধায় জামালপুর পৌরসভা মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি শাহাবুল আকন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এহসান আলী,সহ-সাধারণ সম্পাদক এম কাউসার সৌরভ,সদস্য শেখ ফরিদ,শিশির আহমেদ খান,শাহীন আলম, নাইম আলমগীর প্রমূখ।
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও তিনি সরকারের উন্নয়ন, অগ্রগতি ও অর্জনসমূহ তাদের ফটো ও ফুটেজের মাধ্যমে দেশ ও জাতিকে অবহিত করার পরামর্শ দেন।
























