মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে শুক্রবার বিকেলে করোনা ভাইরাস পরিস্তিতি মোকাবেলায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে শিমলা বাস ষ্ট্যান্ড এলাকায় স্থানীয় সাংসদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ ড. হারুনুর রশীদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পপতি আনিসুর রহমান এলিন, জেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক এড.জহুরুল ইসলাম মানিক, উপজেলা নিবার্হী অফিসার সিহাব উদ্দিন আহম্মদ, অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ফায়জিমা ওয়াসিম নাহাত, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুলসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে সহাস্রাধিক গরীব দুঃখী অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
























