আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
১৫ জুন (সোমবার)২০২৬ খ্রি. তারিখ দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে অবস্থিত সতী বিলে পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ টি নিষিদ্ধ ঘোষিত অবৈধ চায়না দুয়ারী জাল (১০০০ মিটার)ও ১০০ মিটার কারেন্ট জালজব্দ করা হয়। জব্দকৃত জাল জনসমুক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া সতী বিলে পানির প্রবাহে বাধা সৃষ্টিকারী একটি অবৈধ বাধ অপসারণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার “দীপ জন মিত্র”। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ্, হাতীবান্ধা থানা পুলিশের একটি টিম, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশসহ আরো অনেকে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এই নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
























