মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে এক স্কুল শিক্ষাথী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। কথিত প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে প্রেমিক ও তার বন্ধুদের দলবদ্ধ ধর্ষণের শিকার হয় কিশোরী। পরে স্থানীয়দের সহায়তায় বকশীগঞ্জ থানা পুলিশ কিশোরীকে উদ্ধার করে। এ সময় কথিত প্রেমিকসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, কুড়িগ্রামের রৌমারি উপজেলার কোমরভাঙ্গি এলাকার রফিকুল ইসলামের পুত্র অটোরিকশা চালক হোসাইন শান্ত (২১)’র সাথে মোবাইল ফোনের মিসকলের মাধ্যমে পরিচয় হয় একই এলাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থীর। সেই পরিচয়ের সূত্র ধরে বৃহস্পতিবার ওই কিশোরী ও শান্তর কয়েকজন বন্ধুসহ অটোরিক্সা যোগে বেড়াতে নিয়ে যান জামালপুরের বকশীগঞ্জ লাউচাপড়া পিকনিক স্পটে। লকডাউনের কারনে পিকনিক স্পট বন্ধ থাকায় পাশের একটি পাহাড়ে আঙ্গুরটিলায় নিয়ে যায় কথিত প্রেমিক শান্ত। পিকনিক স্পট বন্ধ থাকায় দুর্গম পাহাড়ে মানুষের উপস্থিতি একবারেই কম থাকার সুযোগে একে একে ৫ বন্ধু পালাক্রমে ধষর্ণ করে ওই কিশোরীকে।
এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে।
কথিত প্রেমিক শান্তসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই কিশোরী বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই বকশীগঞ্জ থানায় হোসাইন শান্তকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
গ্রেপ্তার ৫ জন হলো, কুড়িগ্রামের রৌমারি উপজেলার কোমর ভাঙ্গা এলাকার রফিকুলের পুত্র হোসাইন শান্ত, আজিজুলের পুত্র আমিনুল ইসলাম (২১) ও অজিমানের পুত্র আঙ্গুর আলম (২১), বকশীগঞ্জের লাউচাপড়া এলাকার রেজাউল করিমের পুত্র আজাদ (২৩) ও পলাশতালা এলাকার হাম্বুর পুত্র হিটলার (২২)।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
























