রেজওয়ানুল ইসলাম,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২ জন। এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৬৪ জন। ।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার ডেপুটি মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮০ টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন
। নতুন শনাক্তদের মাঝে সদরের ৬২, গাবতলীতে ৪, নন্দীগ্রামে ২, শিবগঞ্জে, আদমদীঘিতে ও শাজাহানপুরে একজন করে।
সূত্রটি আরও জানায়, আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এদের মধ্যে সবাই বগুড়া সদরের। বয়স যথাক্রমে-৫৫ এবং ৮৫ বছর। এর পাশাপাশি বাইরের জেলার ২জন মারা গেছেন।
সর্বশেষ ফল অনুযায়ী, বগুড়ায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯হাজার ৮৩২ জন। আর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৬৪৯ জনের। এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০৪জন।
























