নুর এ আলম, পাথরঘাটা প্রতিনিধিঃ
বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব সুভাষ চন্দ্র হাওলাদার এর পক্ষ থেকে বরগুনার জেলার পাথরঘাটা উপজেলার প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় ।
আজ ২৯শে আগষ্ট রবিবার সন্ধ্যায় সুভাষ চন্দ্র হাওলাদারের ব্যক্তিগত সহকারী মোঃ রিয়াজ হোসেন পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুকের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন সোহেল ও অর্থ বিষয়ক সম্পাদক অমল তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
























