মেহেদী হাসান জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৪ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জামালপুর জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবরেন নেতৃত্বে দুপুরে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষে হয়।
মিছিল শেষে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় জেলা ছাত্রলীগসহ পৌর ছাত্রলীগ,১৫টি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
























