আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে এক দিনের সরকারি সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি। এ সময় তাঁকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু এমপি, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করে বলেন, দেশি সাইন্টিস্টদের তৈরি স্যাটেলাইট আগামী সাড়ে তিন বছরের মধ্যে আমরা স্পেসে থ্রো করব। বাংলাদেশের মেধাবী বিজ্ঞানীরাই নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে এবং এটাই হবে নতুন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বড় মাইলফলক।
এর পরে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত আলোকিত লালমনিরহাট অনুষ্ঠানে যোগদান করেন।
আগামী বছর গ্যাস লাইন দেওয়ার ঘোষণা সহ লালমনিরহাটের বিভিন্ন উন্নয়নমুলক কাজের ঘোষণা দেন। তিনি এ দেশে অগ্নিসংযোগ, সন্ত্রাসী রাজনীতি চায় না। “এন্যাফ ইজ এন্যাফ” যথেষ্ট হয়েছে আর নয়।























