মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে সিএনজি অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই সিএনজি চালক আলম মিয়া (৪৫) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে শহরের নতুন বাইপাস রোড ছোটগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক আলম মিয়ার (৪৫) বাড়ি মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, আলম মিয়া ভোরে শহরের জাবেদ ফিলিং স্টেশন থেকে থেকে সিএনজিতে গ্যাস নিয়ে শেখেরভিটা সিএনজি স্টেশনে ফিরছিলেন। পথে সিএনজি নিয়ন্ত্রণ হারালে সিএনজি অটোরিকশাটি উল্টে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়নি।
























