শফিকুল ইসলাম শামীমঃ
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বার শফিউর সহ যারা শহীদ হয়েছেন সেই ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে আশুলিয়া প্রেসক্লাবের সামনে শহীদ মিনারে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, শ্রমিক নেতা,রফিকুল ইসলাম সুজন এর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম শামীম,যুগ্মসাধারণ সম্পাদক, নার্গিস পারভীন, সহ- সাধারণ সম্পাদক, ফরিদুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক, জহিরুল ইসলাম জহির,সাংগঠনিক সম্পাদক, ইসমাইল হোসেন ঠান্ডু, শ্রমিক নেত্রী, খাদিজা আক্তার,ফাতেমা আক্তার সহ জেলা-উপজেলা,মহানগর এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























