সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বীর মুক্তি যোদ্ধা মোঃ হাসিব খাঁন দীর্ঘ ৫০ বছর পর বীরমুক্তি যোদ্ধার সনদ পেল। তিনি জীবদ্দশায় থাকা কালিন সময়ে সনদ পাননি।অবশেষে তার স্ত্রী মনোয়ারা বেগমের হাতে মুক্তি যোদ্ধার সনদ তুলে দেন ১০ আগষ্ট ২০২১ সালে।
বীর মুক্তি যোদ্ধা মোঃ হাসিব খাঁন ৪ জুন ১৯৪৯ সালে ভোলাব গ্রামে জন্ম গ্রহণ করেন।তার পিতা আবু সাইদ খাঁন। তিনি সমাজ সেবক ও পরো উপকারী ছিলেন। তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং নিজ এলাকার যুবকদের নিয়ে রন কৌশলে পশিক্ষন নেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।তার সেনাবাহিনীর গেজেট নাম্বার ৮৭৯, মুক্তি যোদ্ধার নাম্বার, ০১৬৭০০০২৯১৫। বিগত সরকারের খাম খেয়ালি পনার কারণে দীর্ঘ ৫০ বছর পর তার মেয়ের জামাতা মোঃ সাইদুর রহমান বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে মুক্তি যোদ্ধা সনদ হাতে পান ১০ আগষ্ট ২০২১ সালে।
উল্লেখ্য ১৬ ফেব্রুয়ারী ২০১৮ সালে মৃত্যু বরন করেন।তার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্য্যাদায় দাফন করার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়।কিন্তু মুক্তি যোদ্ধার তালিকায় নাম না থাকায় রূপগঞ্জ উপজেলা কর্মকর্তা অপারগতা প্রকাশ করেন।প্রশাসনের কাছে বীর মুক্তি যোদ্ধার পরিবারের পক্ষ থেকে এই বীর মুক্তি যোদ্ধাকে তার প্রাপ্ত সন্মানে (মরনোওর) প্রদান করা হউক।
মৃত,হাসিব খাঁনের পরিবারের পক্ষ থেকে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি এবং তার মুক্তি যোদ্ধা মন্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় যাদের অক্লান্ত পরিশ্রমে আজ মুক্তি যোদ্ধারা বিশেষ সন্মানে সন্মানিত হচ্ছেন।
























